নিউজটাইম ওয়েবডেস্ক :
মঙ্গলবার
সকাল দশটা নাগাদ পাঁশকুড়া
থানার পূর্ব চিলকা গ্রামে
বোমা বাঁধতে গিয়ে হঠাতই
বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের
তীব্রতা এতটাই বেশি ছিল
যে ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। একজন
কিশোরের মৃত্যু হয়েছে বলে
জানা গিয়েছে। নাম
শম্ভু সামন্ত, বয়স ১৭ বছর ।
আশঙ্কাজনক
অবস্থায় স্বর্ণময়ী বক্তা নামে ৪০ বছরের
এক মহিলাকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা
হয়েছে। পরে
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু ঘটে।
ঘটনাস্থলে গিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ।
যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে বাড়িটি সম্পূর্ণ
ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়
সূত্রে খবর দীর্ঘদিন ধরে
বেআইনিভাবে বাজি কারখানা চলছিল। সামনেই
কালীপুজো, সেই কারণেই চলছিল
বাজি তৈরীর কাজ।
পাঁশকুড়া থানার পুলিশ তদন্তে
নেমেছে। তবে
এখনো পর্যন্ত আহতদের সঠিক সংখ্যা
পাওয়া যায়নি।