নিউজটাইম ওয়েবডেস্ক :
সেপ্টেম্বরের ১৪ তারিখ উদ্বোধন হয়েছিল দীঘা থেকে শংকরপুর- তাজপুর হয়ে মান্দারমনি যাওয়ার , সৈকত সরণি বা মেরিন ড্রাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে উদ্বোধন করে এসেছিলেন সেই রাস্তার। কয়েক মাস ঘুরতে না ঘুরতেই কঙ্কালসার দশা সেই রাস্তার, প্রতি পদে রাস্তার চামড়া উঠে বেরিয়ে এসেছে গর্ত।
রাস্তার বেহাল দশা দেখে বোঝা দায় যে রাস্তাটা আদৌ তৈরি হয়েছিল কিনা। সেই রাস্তার বেশ কিছু অংশ বর্তমানে চলাচলের অযোগ্য।বোর্ড দিয়ে সেই রাস্তায় চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। দীঘা থেকে শংকরপুর হয়ে এই পথে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছে পর্যটকরা। নতুন রাস্তা দেখতে এসে, তারাও খানিকটা হতাশ।স্থানীয়রা অবশ্য জানাচ্ছেন কাজটা শুরুর থেকেই ঠিকঠাক হয়নি।