আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানুন

নিউজটাইম ওয়েবডেস্ক :

কলকাতার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।আংশিক মেঘলা আকাশে মাঝেমধ্যে উঁকি মারবে সূয্যি মামা। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গ মেঘের চাদরে মুখ ঢাকতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে যখন আবহাওয়া মোটামুটি স্থিতিশীল তখন বিপর্যয়ের প্রহর গুনতে পারে উত্তরবঙ্গ। বেশ কিছু জেলায় রয়েছে ভারী বর্ষণের পুর্বাভাস। এর জেরে ধস নামতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। ইতিমধ্যেই নেপাল ও সিকিম থেকে ধস নামার খবর উঠে আসছে। উত্তরবঙ্গের নদীগুলির জলোচ্ছ্বাস বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube