নিউজটাইম ওয়েবডেস্ক :
নেপালের মুক্তিনাথ দর্শনে গিয়েছিল পশ্চিমবঙ্গের একাধিক জেলার বহু পর্যটক। সেখানেই বিপর্যয়ে পড়েছেন তারা। নেপালের লেটে , গোসা, দানা ,মার্কা সহ প্রায় ১৫ টির বেশি জায়গায় টানা ৫ দিন লাগাতার বৃষ্টির ও হড়পা বানের জেরে পাহাড়ি রাস্তায় ধস নেমেছে।একাধিক জায়গায় সারি দিয়ে দাঁড়িয়ে আছে বহু পর্যটকদের গাড়ি, বাইকার ও ট্রেকিং’এ যাওয়া মানুষ । দীর্ঘক্ষণ এক স্থানে আটকে থাকায় খাবার ও জল কষ্টে পড়েন বহু মানুষ
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নেপাল সরকারের
বিপর্যয় মোকাবিলা দল কাজ করছে।সকলকে
নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে।
হ্যাম রেডিও তরফ থেকে
আটকে থাকা পর্যটকদের সাথে
যোগাযোগ
করা হচ্ছে। পানীয়
জল ও খাবারসহ অন্যান্য
সাহায্য করা হচ্ছে।
তবে সোমবার অন্ধকার নেমে
আসায় এখনও সবাইকে উদ্ধার
করা সম্ভব হয়নি।