বারুইপুরে উদ্ধার ৫ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি

নিউজটাইম ওয়েবডেস্ক :

প্রায় পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ  বাজি উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় পুলিশ । সোমবার রাতে বারুইপুর কাটাখাল এলাকা থেকে দুটি মোটর ভ্যান ও একটি অটো থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি  উদ্ধার করা হয়।

প্রায় 70 হাজার পিস চকলেট বোমা,কয়েক হাজার পিস দোদোমা ও কালি পটকা পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে হাজার হাজার নিষিদ্ধ আঁতশ বাজি। যার মধ্যে রয়েছে সেল, রকেট, রং মশাল, তুবড়ি, সাপ-বাজি।এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।জেরা করা হবে তাদের।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube