দাহ করতে এসে চরম পরিণতি নিমতলায়

নিউজটাইম ওয়েবডেস্ক :

বেলেঘাটা থেকে নিমতলায় মৃতদেহ দাহ করতে এসে চরম পরিণতি হল ৩ ব্যক্তির। সোমবার রাতে নিমতলা শ্মশান ঘাটে মৃত দেহ সৎকার করতে আসে শ্মশান যাত্রীর একটি দল। রাত ১১টা ১৫ নাগাদ গঙ্গায় নামেন তারা। বান আসায় নিমতলা ঘাটে কর্তব্যরত পুলিশেরা বারবার তাদের উঠে আসতে বলেন।অনেকে কথা শুনলেও ৬ ব্যক্তি পুলিশের কথা অগ্রাহ্য করেন।সেই খেসারৎ দিতে হল তাদের।

জোয়ারের জলে তলিয়ে যায় ওই ৬ ব্যক্তি। ৩ জনকে উদ্ধার করা হয় গতকাল রাতেই। বাকি ৩ জনের খোঁজে বিপর্যয় মোকাবিলা কমিটি ডুবুরি নামায়। মঙ্গলবার সকালে জোয়াড়ের জলে ভেসে আসে ১ ব্যক্তির দেহ। মৃতের নাম সন্তোষ সনকার। আজই ময়নাতদন্ত করে দেখা হবে তার দেহ। বাকি ২জনের খোঁজে এখনও জারি তল্লাশি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube