নাটকীয়ভাবে গ্রেফতার লাল চন্দন-কাঠ পাচারকারী

নিউজটাইম ওয়েবডেস্ক :

ফের লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনা ঘটল ডুয়ার্সের বুকে।  এবারেও উদ্ধারস্থল সেই তেলিপাড়াই। বনদপ্তরের এক বিশেষ অভিযানে উদ্ধার হল প্রায় ৪২০ কেজি লাল চন্দন কাঠ। গ্রেপ্তার হলেন ২ জন ব্যক্তি৷ সোমবার রাতে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি’র ওপর একটি ছোট গাড়ি থেকে এই চন্দন কাঠগুলি উদ্ধার করা হয়। অভিযান চালান বনদপ্তরের গরুমারা সাউথ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের বনকর্মীরা।প্রায় নাটকীয়ভাবে চলে এই চন্দন কাঠ উদ্ধার প্রক্রিয়া।

লাল চন্দন কাঠ বোঝাই গাড়ি তেলিপাড়া এসে পৌঁছালে, গাড়ির ড্রাইভারসহ সামনের সিটে বসে থাকা এক পাচারকারী চা খেতে নামে।তারা বুঝতেও পারেনি যে ততক্ষণে, তাদের পিছু নিয়েছে কেউ। গাড়ি থামলে,দুটি টিমের বনকর্মীরা ছোট গাড়িটিকে ঘিরে ফেলে ও গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। ধৃত দুই ব্যক্তির নাম রোহিত ছেত্রী ও অমৃত থাপা।তবে ফেরার ড্রাইভার-সহ এক পাচারকারী

এই ঘটনা নতুন নয়।গত ২৫ আগস্ট এই তেলিপাড়ার ওপর থেকে অভিযান চালিয়ে লাল চন্দন কাঠ সহ দুই ব্যক্তিকে আটক করে ছিল বনদপ্তর। বিকেলে ওই দুই আটক করা যুবক কে জিজ্ঞাসাবাদ করার পর কোচবিহার শহরের একটি মার্কেটের পরিত্যক্ত গুদামঘর থেকে প্রায় ৩ টন লাল চন্দন কাঠ উদ্ধার করে বনদপ্তর। এদিনের ঘটনার সাথে আগের ঘটনার কোন মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনদপ্তরের আধিকারিকরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube