নিউজটাইম ওয়েবডেস্ক :
গরু পাচার কাণ্ডে
উত্তাল রাজ্য রাজনীতি। পাচার চক্রের জট ছাড়াতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই
বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছেন ইডি। নাম জড়িয়েছে অনুব্রত দেহরক্ষী
সায়গল হোসেনের। ইতিমধ্যেই সায়গলকে দফায় দফায় জেরা করেও সন্তুষ্ট হয়নি ইডি।তাকে দিল্লি
নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। আদালতে সেই আবেদনও জানিয়েছেন ইডি।
সাধারণ দেহরক্ষী
সায়গল হুসেনের সম্পত্তির খতিয়ান দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে তদন্তকারী সংস্থার। সেই
সম্পত্তির উৎস জানতেই তৎপর হয়ে উঠেছেন তারা। এই সম্পত্তির সাথে গরু পাচারের যোগ আছে
বলেই সন্দেহ ইডির। প্রবাদ রয়েছে, কান টানলে মাথা আসে। তাই সায়গলকে ট্রাঞ্জিট রিমান্ডে
দিল্লি নিয়ে গিয়েই জেরা করতে চাইছেন ইডি আধিকারিকরা। শেষ পর্যন্ত কি ইডির হাতে গ্রেফতার
হবে সায়গল? মঙ্গলবার আদালতে সেই মামলার শুনানির দিকেই তাকিয়ে সকলে।