নিউজটাইম ওয়েবডেস্ক :
রক্ষা পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তার। অর্থের বদলে শিক্ষা দফতরে নিয়োগ করেছিলেন তিনি, এমনই খবর ছিল তদন্তকারী সংস্থার হাতে। সোমবার সারারাত তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে ইডি। মঙ্গলবার সকালেই গ্রেফতার করা হল তাকে।
এর আগেও মানিক
ভট্টাচার্যকে ইডির তরফে জেরা করতে চাওয়া হলে, কখনও তিনি হাজিরা দিয়েছিলেন, আবার কখনও
এড়িয়ে গিয়েছিলেন।সূত্রের খবর, সোমবার রাতভর মানিক ভট্টাচার্যকে জেরা করে একাধিক অসঙ্গতি
পেয়েছে ইডি। প্রমাণ হিসেবে ইডির হাতে যে নথি মানিক তুলে দিয়েছিলেন, তাতেও পাওয়া গিয়েছে
গড়মিল।তদন্তে অসহযোগিতার কারণেই মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করলেন ইডি।ইতিমধ্যেই
সিজিও কমপ্লেক্সের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। তার মেডিকেল চেক-আপের
পর আজই আদালতে পেশ করা হবে পলাশিপাড়ার বিধায়ককে।