নিউজটাইম ওয়েবডেস্ক : ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে স্টার ক্যাম্পেনার হিসেবে তালিকায় নাম ছিল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। সোমবার শেষ প্রচারের দিনও তাণকে দেখা যায়নি। এরপর সোমবারই তৃণমূল মুখপাত্রের ট্যুইটে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। কুণাল ঘোষ তাঁর ট্যুইটে লেখেন, ভবানিপুরে বিজেপির হয়ে প্রচার না করার জন্য ধন্যবাদ লকেটকে। পৃথিবা অনেক ছোটো, যেখানেই আছে বালো থাকো। আশাকরি তোমার রাজনৈতিক জীবনের শুরুর দিন গুলি আবার ফিরে আসবে।
এই ট্যুইটের পরেই শুরু হয়েছে আলোচনা। তবে কী তাঁর সতীর্থ বাবুল সুপ্রিয়র মতই লকেটও যোগ দেবেন ঘাসফুল শিবিরে? ভবানিপুরে শেষ প্রচারের দিনও চুঁচুড়াতে ছিলেন তিনি। তবে সোমবার হঠাৎই বেলায় কলকাতার দিকে রওনা দেন বিজেপি সাংসদ। এমনকি এর মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হয়েছে বলেও খবর সূত্রের।
কয়েকদিন আগেই সকলকে চমকে দিয়ে হঠাৎ করেই তৃণমূলে যোগ দেন প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই বিষয়ে কোনো জল্পনা আলোচনা ছিল না। তাই ফের হুগলীর সাংসদের এই অনুপস্থিতি উস্কে দিয়েছে আলোচনা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

