নিউজটাইম ওয়েবডেস্ক : “মমতাকে চাইছে গোয়া।“ – গোয়াতেও দলবদলের সুর। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। সোমবার ইস্তফা দিয়ে বিধানসভা থেকে বেরিয়েই তাঁর মুখে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। তিনি বলেন ন্যাভেলিনের মানুষকে অনেক ধন্যবাদ আমার ওপর ভরসা রাখার জন্য, আগামী দিনেও তাদের জন্য কাজ করব আমি।
তৃণমূল সুপ্রিমো প্রসঙ্গে তিনি বলেন, মমতা হলেন নারী উন্নয়নের কান্ডারী। তিনি স্ট্রীটফাইটার। এই মুহুর্তে গোটা দেশে একা তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। আমি চাই তিনি গোয়ায় এসে দায়িত্ব নিন। তিনি একাই একাধিক বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। গোয়ার ওঁকে প্রয়োজন। আমিও শরীরে প্রবীণ হলেও, রক্ত আমার তাজা। ২০২৪ এর লোকসভা নির্বাচনে রাজধানী দখলের কথা ইতিমধ্যেই উঠে আসছে বারবার। ইতিমধ্যেই দেশে রাজ্যস্তরে বিজেপি সরকারকে সমূলে উৎপাটিত করার ডাক দিয়েছেন তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় বারবার উঠে এসেছে ঘাসফুলের সর্বভারতীয় স্তরে বিস্তারের কথা। ত্রিপুরার পর এবার গোয়া পরবর্তী লক্ষ্য মা মাটি মানুষের দলের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

