নিউজটাইম ওয়েবডেস্ক : ভবানীপুর উপনির্বাচনে কোনো বাধা নেই বলে রায় দিল আদালত। সূচি অনুযায়ী আগামী ৩০শে সেপ্টেম্বরই হবে ভবানীপুর উপনির্বাচন। তবে জরিমানা করা হয়েছে কমিশনকে। মুখ্য সচিব ও কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মুখ্যসচিবের চিঠির ভিত্তিতে কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। আদালত সূত্রে জানা যাচ্ছে আগামী ১৭ই নভেন্বর কমিশনের জরিমানার মামলার শুনানি হবে।
মুখ্যসচিব চিঠিতে উল্লেখ করেন, দ্রুত নির্বাচন না হলে রাজ্যে সাংবিধানিক সঙ্কট হবে। সেই চিঠি নিয়ে উষ্মা প্রকাশ করে বিরোধী দলগুলি। এরপরেই আদালতে স্বতঃপ্রণোদিত মামলা করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন, বেশ কয়েকটি আসনে উপনির্বাচন বাকি থাকাকালীন একটি আসনের বিষয়ে এভাবে আর্জি করতে পারেননা মুখ্য সচিব। কোনো একজন ব্যাক্তি তাঁর কোন ক্ষমতা পাবেন বা পাবেন না তার দায় মুখ্যসচিবের নয়। এই বিষয়ে মামলাকারীর আইনজীঈ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মুখ্যসচিবের চিঠির এই কথার উল্লেখ ছিল কমিশনের বিজ্ঞপ্তিতেও, তাই দায় কমিশনেরই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

