নিউজটাইম ওয়েবডেস্ক : উপনির্বাচনের প্রচারে বেরিয়ে দক্ষিণ কলকাতায় নিগ্রিহীত দিলীপ ঘোষ। সোমবার সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে বেরোন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর যদুবাবুর বাজারের কাছে ঘটে ঘটনাটি। এইখানেই প্রচার করতে গিয়ে জনরোষের মুখে পড়েন নেতা। দিলীপকে বাঁচাতে গিয়ে আহত হন বিজেপি সমর্থক ভাব নারায়ণ সিং। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রমণের তীর শাসক দলের বিরুদ্ধে। এদিন দিলীপ ঘোষ জানা, তিনি কমিশনের দ্বারস্থ হবেন এই বিষয়ে।
সোমবার সকালে যদুবাবুর বাজারে পৌঁছলে অশান্তি চরমে পৌঁছয়। মিছিলের পাশাপাশি চলা একটি অটো থেকে বিরোধী স্লোগান আসতে থাকে। দিলীপ ঘোষকে ঘিরে জয়বাংলা স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। এর পাল্টা জয় শঅরী রাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। এই সময়েই লাগে ধুন্ধুমার। বেশ কয়েকজন ঝাঁপিয়ে পড়েন দিলীপের ওপর। তাঁর নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাঁকে বের করে নিয়ে আসে, এবং সেই সময় তারাও আহত হয় বলে জানা যাচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

