নিউজটাইম ওয়েবডেস্ক : ভারি বর্ষনে জল জমা নিয়ে প্রথমেই সরব হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর ফের একবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সামশেরগঞ্জ, ও জঙ্গীপুরে নির্বাচনি প্রচারে ছিলেন তিনি, এখান থেকে ফিরে এসেই বৃহস্পতিবার এই বিষয়ে মন্তব্য করেন তিনি। এর সাথে সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেন তিনি।
এই বিষয়ে বলেন, সাত বছর বয়েসে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন। এখন লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন। সত্ত্র বছরেও কোনো পরিবর্তন নেই। অথচ কলকাতাকে লন্ডন বানাবেন বলে দাবি করতেন এঁরা। প্রসঙ্গত গত কয়েকদিনে রাজ্য জুড়ে জলজমার জেরে বিদ্যুণস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৭ জনের, এর মধ্যে আছে দুই বালিকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

