রত্না চট্টোপাধ্যায়কে বিশেষ চিঠি শোভনের, হুমকি বৈশাখীর

নিউজটাইম ওয়েবডেস্ক : আলাদা হয়ে ‌যাওয়ার পরই রত্না চট্টোপাধ্যায়কে বিশেষ চিঠি শোভনের। এমনকি চিঠি রত্নার বাবা দুলাল দাসকেও। সেই চিঠির কথা প্রকাশ্যে আনলেন শোভন পত্নি, তার অব্যবহিত পরেই পাল্টা তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শোভন বান্ধবী বৈশাখী। তিনি এবিষয়ে বললেন, সাহস থাকে সেই চিঠি প্রকাশ্যে আনুন।

এরই মধ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, তিনি তাঁর স্বামী মনোজিৎ মন্ডলের থেকে ডিভোর্স নিচ্ছেন। এরপরেই সমস্ত মহলে শোভন-বৈশাখীর বিয়ের জল্পনা তুঙ্গে ওঠে। তবে এবিষয়ে মুখ খোলেননি বৈশাখী, প্রশ্ন করলে তিনি বলেন, আমার আর শোভনের বিয়ে হবে কিনা তা ভবিষ্যৎ বলবে। আমাদের সম্পর্কটা একেবারেই স্বপ্নের মত, ওঁর সাথে স্বপ্নের মত দিন কাটাচ্ছি আমি।

তবে এই বিষয়ে পাল্টা রত্না বলেন, ওঁদের বিয়ে হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে আমার সিদ্ধান্তের ওপর। কারণ আমি এখনও শোভনকে ডিভোর্স দিইনি। আর ইহ জীবনে তা আমি দেবোওনা। আর উনি একজন স্ত্রী বর্তমান থাকার পরে পরস্ত্রীকে বিয়ে করতে পারবেন না। তিনি আরও বলেন, বৈশাখী ‌যেমন তাঁর স্বামীকে ডিভোর্স দিলেন সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত. ঠিক তেমনই আমি শোভনকে ডিভোর্সে দেব কিনা সেটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ‌যে চিঠি শোভন আমাকে লিখেছেন, তা একান্তই আমাদের স্বামী-স্ত্রী-র ব্যাপার, তা আমি প্রকাশ্যে আনব কিনা সেটাও আমারই সিদ্ধান্ত।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube