আইকোর মামলায় খাদ্য ভবনে হাজিরা মানসের

নিউজটাইম ওয়েবডেস্ক : আইকোর মামলায় জলসম্পদমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। খাদ্যভবনে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর আইকোরের একটি অনুষ্ঠান মঞ্চে দেখা গেছিল তৎকালীন মন্ত্রী মানস ভুঁইয়াকে। তিনি সেই মঞ্চে বক্তব্যও রাখেন বলে জানা ‌যায়।

সোমবার সকালে সংস্থার তরফে জানানো হয়, বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য আসতে পারেবননা তিনি। তবে বেলার দিকে মন্ত্রী হাজির হন খাদ্য ভবনে। এর আগে গত ১৩ই সেপ্টেম্বর আইকোর মামলাতেই হাজিরা দিয়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আইকোরের অনুষ্ঠান মঞ্চে ছিলেন তিনিও।

প্রসঙ্গত, আইকোর বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় নাম জড়িয়ে আছে রাজ্যের শাসকদলের বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতা-নেতৃর। ইতিমধ্যেই আইকোর কর্ণধার অনুকূল মাইতিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত ভার আছে সিবিআই ও ইডির কাছে। এ বিষয়ে প্রশ্ন করলে পার্থ চট্টোপাধ্যায় জানান, এমন কোনো কাজ করিনি ‌যার জন্য সিবিআই তলব করবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube