নিউজটাইম ওয়েবডেস্ক : সপ্তাহের শুরুতেই বানভাসি কলকাতা। হাওয়া অফিসের খবর অনুযায়ী রবিবার মধ্যরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় কলকাতা ও তার আশেপাশের এলাকায়, বৃষ্টি চলছে জেলাগুলিতেও। মেদিনীপুরে এখনও পর্যন্ত একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, যে কোনো সময়ে ভএঙে যেতে পারে নদী বাঁধ। কলকাতায় ধাপা, তোপসিয়া, উল্টোডাঙা, কালীঘাট, সেক্টর ফাইভ সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেউ দূর্ভোগের মুখে পড়েছেন নিত্য যাত্রীরা। কলকাতা দক্ষিণে বেহালা ও উত্তরে ঠনঠনিয়া বেলগাছিয়ায় একেবারে জল থৈথৈ অবস্থা।
অন্যদিকে, সোমবার বেলার দিকে প্রবল বৃষ্টিতে বাগুইহাটিতে একটি ধসে যাওয়ার ঘটনা ঘটে। এছাড়া উত্তর ও দক্ষিণ কলকাতা সহ নিউটাউন, বাইপাস, এমনকি আনন্দপুর মুকুন্দপুর এলাকায়ও বেশিরভাগ রাস্তা জলের তলায়। ব্যপক বৃষ্টি ও জল জমার জেরে একাধিক গাড়ি বিকল হয়ে গেছে। এছাড়া কলকাতা বিমানবন্দরেও জল জমার চিত্র উঠে এসেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

