মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন পাঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর

নিউজটাইম ওয়েবডেস্ক : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে সরলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। গুজরাটের পর এবার পাঞ্জাবেও শীর্ষস্থানীয় নেতৃত্বে  রদবদল আনার আলোচনা চলছিল পাঞ্জাব কংগ্রেসের মধ্যে। এরমধ্যেই শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেতা। আগামী কয়েকদিনের মধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদলীয় বৈঠক হওয়ার কথা, তার আগেই হঠাৎ এই সিদ্ধান্ত বেশ তাৎপ‌র্যপূর্ণ। উল্লেখ্য আর কয়েকমাস পরেই এই রাজ্যের ২০২২ এর বিধানসভা নির্বাচন।

এদিন রাজভবনে ইস্তফা জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি ইতিমধ্যেই দলীয় প্রেসিডেন্ট  ওনিয়া গান্ধীর কাছে আমার কথা পেশ করেছি। আই তাকে জানিয়েছি, এতদিন দলের হয়ে কাজ করার পর এই রদবদলের ভাবনায় আমি অপমানিত। তিনি বলেন, কথাবার্তা ‌যেবাবে এগিয়েছে তাতে আমি অপমানিত বোধ করছি। আজ সকালেই আমি প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে জানাই আমি পদত্যাগ করছি।

প্রবীন নেতার পদত্যাগের সাথে সাথে, কংগ্রেস ত্যাগ করার জল্পনাও শুরু হয়েছিল। তবে এই বিষয়ে তিনি আস্বস্ত করে বলেন, তিনি এখনও প‌র্যন্ত কংগ্রেসেই রয়েছেন, এবং সম্পূর্ণ রূপে আছি। ভবিষ্যতে কিভাবে পার্টির কাজে ‌যুক্ত হওয়া ‌যায়, তা নিয়ে দ্রুত আলোচনা করবেন বলেও জানান ক্যাপ্টেন অমরিন্দর। চন্ডীগড়ে গুরুত্বপূর্ণ উপদলীয় বৈঠকের আগেই ক্যাপ্টেন অমরিন্দরের এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই বৈঠকে হর্ষ রাওয়াত, অজয় মাকেন, এবং হরিশ চৌধুরীর থাকার কথা আছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube