নিউজটাইম ওয়েবডেস্ক : যোগীরাজ্যে নিগ্রিহীত পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার কলকাতা থেকে একটি সিআইডির দল গিয়ে পৌঁছয় উত্তরপ্রদেশের আলীগড়ে। সেখানে বিজেপি যুব মোর্চার এক নেতাকে গ্রেফতারের উদ্দেশ্যে গিয়ে পৌঁছয় এই দল। তবে ওখানে পৌঁছনো মাত্র এই নেতা ও তার সহকারিরা সিআইডির দলকে আটক করে নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের উদ্ধারে উদ্যোগী হয়, এবং ফিরিয়ে আনে। তবে এর মধ্যেই পুলিশকে নিগ্রহের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ট্রেন্ডিং হ্যাশ ট্যাগ “খেলা কার দেঙ্গে”।
চার বছর আগে, ২০১৭-এ উত্তর প্রদেশের এক যুব নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুনের হুমকী দেন, তার সাথে বলেন, যে খুন করতে পারবে তাকে ১১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেবে বলে ঘোষণা করে। এই নিয়ে আলোচনা হয় সংসদেও। এরপরেই তদন্ত শুরু করে সিআইডি, এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয় বিজেপি যুব মোর্চা নেতা যোগেশ ভার্সনের বিরুদ্ধে। এখেই গ্রেফতার করতে হাজির হয়। এরপরেই এই বিজেপি নেতা ও তার সাঙ্গপাঙ্গদের রাজ্য পুলিশকে ঘিরে ধরে তাদের আটকে রাখার, এমনকি মারধরের অভিযোগও ওঠে। উল্টোদিকে আবার মহিলাদের সাথে দূর্ব্যবাহারের পাল্টা অভিযোগ উঠেছে বঙ্গ পুলিশের বিরুদ্ধে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

