নিউজটাইম ওয়েবডেস্ক : বিয়ের পিঁড়িতে অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। বান্ধবী নন্দীতা মেহতানির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক। কয়েকদিন আগেই তাজমহলের সামনে এই জুটির একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার অবশেষে বিদ্যুৎকে হ্যাঁ বললেন নন্দিতা। এইকথা নিজের ইনস্টাগ্রামে জানিয়ে বাগদান পর্বের কথায় শিলমোহর দিলেন তিনি।
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন বিদ্যুৎ, এতে আছেন দীর্ঘদিনের ফ্যাশন ডিজাইনার বান্ধবী নন্দিতাও। একটি ছবিতে তাদের দেখা যাচ্ছে হারনেস বেঁধে রক ক্লাইম্বিং করতে ও অন্যটা তাজমহলের সামনে। তার ক্যাপশনে লেখাছিল কম্যান্ডোর মত করে বাগদান। গত ১লা সেপ্টেম্বর বাগদান সারেন এই জুটি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

