অভিষেকের পদ‌যাত্রায় নিষেধাজ্ঞা ত্রিপুরা পুলিশের

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী বুধবার ত্রিপুরায় তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ‌যাত্রার অনুমতি দিলনা ত্রিপুরা পুলিশ। এর কারণ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঐদিন, ঐ রাস্তাতে, একই সময়ে অন্য এক দলের কর্মসূচী আছে। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রথম সারির তৃণমূলের প্রথম সারির নেতা ও সংস্কৃতি ও ক্রীড়া জগতের বহু মানুষকে নিয়ে পদ‌যাত্রার পরিকল্পনা ছিল তৃণমূলের। ত্রিপুরা পুলিশের তরফ থেকে জানানো হয়স এই নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এই বিষয়ে ট্যুইট করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে পদ‌যাত্রা বাতিল করেছে বিজেপি। বলা হয়েছে ঐদিন অন্য দলের কর্মসূচী আছে। কিন্তু আসলে বিএমএসের সাহা‌য্যে ত্রিপুরা রেলকে জোর করে রেল ধর্মঘট ডাকাচ্ছে বিজেপি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube