নিউজটাইম ওয়েবডেস্ক : কংগ্রেসে যোগ দিতে চলেছেন লাল শিবিরের জনপ্রিয় যুব নেতা কানহাইয়া কুমার। কদিন ধরেই জল্পনা তুঙ্গে। কংগ্রেস শিবিরে জোড় তোরজোর নতুন নেতাকে স্বাগত জানানোর।রাহুল গান্ধীর সঙ্গে সম্প্রতি কাহাইয়ার সাক্ষাৎ জল্পনা আরও উস্কে দিয়েছে। কংগ্রেস সূত্রের খবর, এই যোগদান দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে ঠিক কবে, এবং কিভাবে এই যোগদান প্রক্রিয়া সারা হবে তা নির্ধারিত হয়নি এখনও।
সপ্তাহের শুরুতে মঙ্গলবার রাহুলের সাথে বৈঠক করেন কানাহাইয়া। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের দুই শীর্ষ স্থানীয় নেতাও, সাখানেই তাঁর যোগদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, এটি জল্পনা মাত্র। এমন কোনো খবর তাঁর কাছে নেই। এমনকি চলতি মাসের দলীয় বৈঠকেও উপস্থিত ছিলেন কানহাইয়া। এই বিষয়ে কংগ্রসের শীর্ষস্থানীয় নেতাদের তরফ থেকে বলা হয়, বিহার নির্বাচনের সময় থেকেই এই আলোচনার সূত্রপাত হয়। তবে এতদিন কোনোভাবে বিষয়টি নিয়ে এগোনো যাচ্ছিল না। এই মন্তব্যের পরই কংগ্রেস ও কানহাইয়ার মধ্যে ফের আলোচনা শুরু হয়। এবং তা ফলপ্রসু হয়েছে এইবার বলে দাবি হাত শিবিরের। এরপরেই শুরু হয় জল্পনা। যদিও কানহাইয়ার সঙ্গে যোগাযোগ করাযায়নি এখনও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

