মনোনয়ন জমা করার দিনই নিজের ভাইকে হারালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল

নিউজটাইম ওয়েবডেস্ক : ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে জোরদার লড়াই চালানোর জন্য তৈরি বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, আমি ন্যায়ের জন্য লড়ব, আশা করছি এবার কলকাতাবাসী ন্যায়ের সাথে থাকবে। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জী আমার মায়ের বয়েসি, মনোনয়ন জমা দিয়ে আমি দিদির কাছে ‌যাবো। বলব দিদি আপনার মেয়ে নির্বাচনে দাঁড়িয়েছে, আশির্বাদ করুন।

অন্যদিকে, সোমবারই নিজের সহোদরকে হারান বিজেপি প্রার্থী। বেশকিছু সময় ধরে হায়দ্রাবাদে চিকিৎসাধীন ছিলেন প্রিয়াঙ্কার ভাই। ‌যকৃতের সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার আকষ্মিক ভাবেই ৩৬ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, গভীর শোকের মধ্যেও হাল ছেড়ে দেবেন না প্রিয়াঙ্কা, নির্বাচনে লড়ে প্রমাণ করবে ন্যায় কার সাথে। বিজেপির তরফ থেকেও বলা হয় এই গভীর শোকের সময়ে বিজেপি পরিবার প্রার্থীর পাশে রয়েছে।

এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার এক মেয়ে সাধারণ মানুষকে ঘর ছাড়া করেছে, এবং অন্য এক মেয়ে ঘরে ফিরিয়ে এনেছে। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবানীপুরে, ‌যদি বুথ জ্যাম, রিগিং না হয়, সুষ্ঠ ভাবে ভোট হয় তবে সেখানে প্রিয়াঙ্কাই জিতবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube