পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন গুজরাটের বিজয় রূপানি। বেশ কিছুদিন ‌যাবৎ রূপানির পদত্যাগের কথা শোনা ‌যাচ্ছিল। এই বিষয়ে তিনি বলেন, আমি দলের হয়ে কাজ করতে চেয়েছি। কা‌র্যকর্তাদের দায়িত্ব ও ভূমিকা বদল হয় সময় বিশেষে। তিনি জানান, ভারতীয় জনতা পার্টির ন্যাশানাল প্রসিডেন্টের অধিনে কাজ করবেন তিনি।

আগামী বছর গুজরাটে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই শীর্ষ স্থানীয় এক নেতার এই পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপের জেরে প্রশ্নের মুখে পড়ল তাঁর মন্ত্রীসভাও। এখন গুজরাটে নতুন মুখ্যমন্ত্রীর অধীনে নতুন মন্ত্রীসভা গঠন করা হয় না রাষ্ট্রপতি শাসন গঠন করা হয় তা এখন দেখার বিষয়। ‌যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন রাজ্যপালের কাছে ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে বলেন, আমি চাই নতুন নেতৃত্বের অধীনে উন্নতি হোক রাজ্যের।

যদিও আদতে কী কারণে রূপানির ইস্তফা তা বোঝা ‌যাচ্ছে না। শোনা ‌যাচ্ছে দলের অন্দরে কিছু সমস্যা তৈরি হয়েছিল ‌যার জেরে এই সিদ্ধান্ত। তবে এই ঘটনায় পরিস্কার, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য নেতৃত্ব নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেনা পদ্ম শিবির।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube