দাম বাড়বে পেঁয়াজের, বলছে রেটিং সংস্থা

নিউজটাইম ওয়েবডেস্ক : রান্নার গ্যাস ও ভোজ্য তেলের পর এবার মূল্য বৃদ্ধির আশঙ্কা পেঁয়াজের। রেটিং সংস্থা ক্রিসিলের তরফ থেকে জানানো হল। অক্টোবর – নভেম্বর মাসে দাম বাড়তে পারে পেঁয়াজের।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তথ্য অনু‌যায়ী স্বাভাবিকের থেকে প্রায় ২৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে অগাস্ট মাসে। এর ফলে অগাস্ট মাসের খারিফ মরসুমের ফসলে প্রভাব পড়বে। বাজারে এই ফসল এসে পৌঁছতে দেরি হবে। গত মে মাসের সাইক্লোন ও বৃষ্টির কারণে মরশুমি পেঁয়াজের ফলন বেশিদিন হিমঘরে রাখা ‌যাবেনা। ফলে দুই বারের ফসলই বাজারে আসবে দেরিতে।। এর ফলে দাম বাড়বে পেঁয়াজের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube