নিউজটাইম ওয়েবডেস্ক : মুম্বাইয়ে ফিরল দিল্লির নির্ভয়ার স্মৃতি। ধর্ষণের স্বীকার হয়ে মৃত্যু হল মুম্বাইয়ের নির্ভয়ার। শুক্রবার ভোরে মুম্বাই পুলিশের কাছে খবর পৌঁছয়, খৈরানি রোডে একটি টেম্পোতে এক মহিলার সাথে চালকের ধস্তাধস্তি হতে দেখা গেছে। খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছলে মহিলাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাঁকে দ্রুত ঘাটকোপারের রাজাওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে ৩০ ঘন্টা লড়াই করার পর মৃ্যতু হয় তাঁর
প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রের খবর, মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এমনকি যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলেও জানা গেছে। রাস্তার ধারে ঐ টেম্পোর মধ্যেই ধর্ষণ করা হয় মহুলাকে। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত মোহিত চৌহানকে ধরেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

