নিউজটাইম ওয়েবডেস্ক : আশা-আশঙ্কার দোলাচল পেরিয়ে অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ম্যাঞ্চেস্টার টেস্ট। বৃহস্পতিবার এক ভারতীয় সাপোর্ট স্টাফের করোনা আক্রান্ত হওয়ার পরই ম্যাঞ্চেস্টারের আকাশে কালো মেঘ তৈরি হয়। গতকাল সন্ধ্যা থেকে দফায় দফায় আলোচনা হয় বিসিসিআই এবং ইসিবির মধ্যে।
শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে ইসিবির পক্ষ থেকে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল ম্যাঞ্চেস্টারের টেস্ট বাতিল। কয়েকঘন্টার মধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলে হল, ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই শেষ টেস্ট বাতিল করা হয়েছে। ভবিষ্যতের কোনো উইন্ডোতে এই টেস্ট ম্যাচটি খেলা হবে। ফলে ঐতিহ্যের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট বনাম অ্যান্ডারসনের দ্বৈরথ দেখা হল না ক্রিকেট প্রেমিদের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

