নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার গণেশ চতূর্থীর দিনে ভবানীপুর উপনির্বাচনের জন্যে তৃণমূলের তরফ থেকে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হল ভবানপুরের প্রার্থী। এই হেভিওয়েট আসনে গেরুয়া শিবিরের প্রার্থী হলেন আইনজীবি প্রয়াঙ্কা টিবরেওয়াল। আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে হবে উপনির্বাচন।
ভাবনীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে টিবরেওয়ালকে প্রার্থী করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ উপনির্বাচনে এই আসনে মমতার বন্দ্যোপাধ্যায়ের জেতা তাঁর মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখতে প্রয়োজনীয়। তার কারণ ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে হেরে গেছেন তাঁর বিপক্ষে থাকা শুভেন্দু অধিকারীর কাছে। কে প্রিয়াঙ্কা টিবরেওয়াল? দেখুন এই বিজেপি প্রার্থীর রাজনৈতিক ইতিহাস। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন, এর সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রিও আছে তাঁর কাছে। বর্তমানে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তিনি। ২০২১ এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা। এবং সেই মামলায় জয় লাভ করে, ভোট পরবর্তি হিংসার মামলায় সিবিআই তদন্তের রায় আনেন তিনি। প্রাথমিক স্তরে প্রাক্তন বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনী পরামর্শদাতার কাজ করেন তিনি। এরপর বিজেপি মন্ত্রীর অনুপ্রেরণাতেই বিজেপির সদস্য হন প্রিয়াঙ্কা। ২০২০ থেকে রাজ্য বিজেপির যুব বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদ আসীন রয়েছেন। দলীয় স্তরে নেত্রী হিসেবে জনপ্রয়তা আছে তাঁর। ২০২১ বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ৫৮ হাজার ভোটে হেরে যান তৃণমূল প্রার্থীর কাছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

