নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এলাকায় গেলে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, সাংসদকে তাড়া করে তৃণমূল কর্মীরা। নিরাপত্তারক্ষীরা কোনোরকমে তাঁকে বাঁচিয়ে নিয়ে যায়।
সূত্রের খবর, শান্তিপুর থানার বেলঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটের আর্জি জানায় বিজেপি। সেই মত বুধবার অনাস্থা ভোট শুরু হয়। ফলে সকাল থেকে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী উপস্থিত ছিল ঘটনাস্থলে। অভিযোগ, সেখানে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পৌঁছলে একে একে তৃণমূল কর্মীরা জড়ো হয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে। এরপর তাঁকে তাড়া করে তৃণমূল কর্মীরা। সেখান থেকে জগন্নাথের নিরাপত্তা কর্মীরা কোনোরকমে বের করে আনে। এই ঘটনায় একাধিক বিজেপি নেতা কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

