চেতলার কর্মীসভায় বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক : ভবানীপুর উপনির্বাচনের প্রচারে নেমে প্রথমেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন বক্তব্য রাখতে গিয়ে ‘ভগবানের জেষ্ঠ্যপুত্র’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, নারদা কান্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপ্যাধ্যায়কে ডেকে পাটাচ্ছেন। অথচ ‌যে আসল অভি‌যুক্ত তার নামই নেই রিপোর্টে। হাইকোর্টের নির্দেশ সম্পর্কে তিনি বলেন, এফআইআর করা ‌যাবে না। কেন? ব্যক্তির বিরুদ্ধে খুনের অভি‌যোগ থাকলেও এফআইআর করা ‌যাবে না। জেরা করতে হলেও ডাকতে হবে তার সময় সু‌যোগ মত। তবে শুধু ওদের জন্যেই কেন? সবার জন্যেই করতে হবে এই নিয়ম।

বুধবার চেতলায় অহিন্দ্র মঞ্চে কর্মীসভার বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, আগামী ১০ই সেপ্টেম্বর গনেশ পুজোর দিন মনোনয়ন জমা দেবেন তিনি। নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের ঠিক আগেই চক্রান্ত করে আমার ওপর হামলা করা হয়। ভাঙা পা নিয়ে দু-দিন পর থেকেই আমি ফের রাস্তায় বেরিয়েছি। বারবার এজেন্সি দিয়ে তৃণমূলের ওপর আঘত হানার চেষ্টা হয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পরই এজেন্সির তৎপরতা বেড়ে ওঠে। বাইরের রাজ্য থেকে গুন্ডা এনে ভোট করিয়েছে। তবে ওরা ‌যদি মনে করে থাকে আমরা নেংটি ইঁদুর তবে সেটা ভুল, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার।

এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি ইডি প্রসঙ্গে বলেন। কলকাতার মামলা হওয়া সত্ত্বেও দিল্লিতে টেনে নিয়ে গেছে অভিষেককে। কোনো কারণ ছাড়াই। তিনি বলেন, দু-দিনও হয়নি ৯ ঘন্টা জেরা করেছে দিল্লিতে ডেকে, ফের একবার ডেকেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বলেন, এরা কংগ্রেসকে এজেন্সি দেখিয়ে ভয় দেখিয়েছে তার মানে আমাদেরও পারবে তা নয়। অভিষেকের বিরুদ্ধে কোনো বেআইনি মামলা ‌যদি প্রমাণ করতে পারে তবে করুক।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube