কামারহাটিতে ক্রমে বাড়ছে আতঙ্ক, সংক্রমণ বাড়ছে ডায়রিয়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : কামারহাটি বিধানসভা কেন্দ্রে ক্রমাগত বাড়ছে ডায়রিয়া আতঙ্ক। মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে কামারহাটির এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে অসংখ্য রোগী আসছেন ডায়রিয়ার উপসর্গ নিয়ে। কামারহাটির ইএসআই হাসপাতাল ও সাগর দত্ত হাসপাতালে। রোগী সংখ্যা বাড়ায় মিলছেনা বেড। রোগীর মধ্যে ২ মাস বয়েসি শিশু থেকে ৭০ বছর বয়েসি বৃদ্ধও আছেন। তবে হাসপাতালে বেড না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন রোগীপ পরিবার।

মঙ্গলবার থেকে সমানে ডায়রিয়ার রোগী সংখ্যা বাড়া সত্ত্বেও, এলাকায় স্বাস্থ্য দফতরের কোনো প্রতিনীধির। এলাকায় কোনো হেল্থ ক্যাম্পও হয়নি। এমনকি  ডায়রিয়া সংক্রমণের খবর আসার পর প্রায় একদিন কেটে ‌যাওয়া সত্ত্বেও পুরসভার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে, সাংসদ মদন মিত্র জানান, একজন রোগীও ‌যাতে বিনা চিকিৎসায় অসুবিধের সম্মুখীন না হয়, তার খেয়াল রাখবেন। এমনকি প্রয়োজনে টালার জল আনার ব্যবস্থা করা হবে স্থানীয়দের জন্য। আপাতত সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন তিনি, জল ফুটিয়ে খেতে বলেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube