কামারহাটি পুরসভায় ডায়রিয়ার প্রকোপ, মৃত তিন

নিউজটাইম ওয়েবডেস্ক : কামারহাটি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ। এই পুরসভার এক, দুই, তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে প্রায় ৬৮ জনের ডায়রিয়া আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে তিন জনের, এর মধ্যে একজন শিশু। রোগী সামলাতে রিতিমত হিমশিম অবস্থা সাগর দত্ত হাসপাতালে।

সূত্রের খবর, চলতি মাসের এক তারিখ থেকে এই ওয়ার্ডগুলি থেকে কয়েকজন বমি ও পেট ব্যাথার উপসর্গে নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরেই ক্রমাগত বাড়ছে রোগী সংখ্যা। এদের মধ্যে বেশিরভাগই ডায়রিয়া আক্রান্ত, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই বিষয়ে এই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়কে বেশ কয়েকবার ফোন করা হলেও পাওয়া ‌যায়নি তাকে।

করোনা আবহে আবার নতুন করে ডায়রিয়ার বাড়বাড়ন্ত ভাবাচ্ছে চিকিৎসকদের। প্রাথমিকবাবে মনে করা হচ্ছে পানীয় জল থেকে ছড়াচ্ছে এই রোগ। কোনোভাবে পানীয় জলের উৎস থেকেই দূষিত হচ্ছে জল, আর সেই জল খাওয়ার জন্যেই অসুস্থ হচ্ছেন বিরাট সংখ্যক মানুষ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube