নিউজটাইম ওয়েবডেস্ক : কেন বিরোধী নেতাকে রক্ষা কবচ, এই প্রশ্নে এবার মুখোমুখি সংঘাত রাজ্যের। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য। আগামীকাল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা আছে।
প্রসঙ্গত, সোমবার সকালেই বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর মামলা সহ আরও দুটি মামলায় স্থগিতাদেশ দেয় আদালত। এছাড়া সিআইডির তদন্তের সাপেক্ষে শুভেন্দুর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানান বিচারপতি। তিনটা মামলা থেকে অব্যাহতি পেলেও বাকি দুটি মামলায় চলতে পারে তদন্ত, তবে সেই তদন্তের স্বার্থে জেরার প্রয়োজনেও বিজেপি নেতার সময় সুযোগ বুঝে ডাকতে হবে। এমনকি বিজেপি প্রতিনিধীর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করতে হলেও জানাতে হবে তাকে। এই রায়ে সন্তুষ্ট নয় সরকার। রাজ্যের তরফ থেকে জানানো হয়, এই রায় মেনে নেওয়া যায়না। আর সেই জন্যেই এই পাল্টা মামলা দায়ের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

