নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড পরিস্থিতি এখনও কাটেনি। অন্যদিকে পুজোর আর একমাস বাকি। বাঙালী মনের এখন একটাই প্ৰশ্ন পুজোও কি এইভাবেই কাটবে? নাকি খানিকটা প্রাণ খুলে শ্বাস নেওয়া যাবে? মঙ্গলবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক বৈঠকে পুযো সম্পর্কে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছরও গত বছরের মত তিনদিক খোলা রাখতে হবে পুজো মন্ডপের। প্যান্ডেলে মাস্ক বিলির ব্যবস্খা রাখতে হবে। পুজোর আগেই স্যানিটাইজ করতে হবে মন্ডপ এলাকা। সীমিত সংখ্যক দর্শনার্থী ঢুকতে পারবে মন্ডপে। তবে পুজোর দিন গুলিতে রাতে কী ব্যবস্থা হবে সে বিষয়ে এখনই কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, কয়েকদিনের মধ্যেই রাজ্যে করোনা পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। সেই পরিসংখ্যান পাওয়া গেলেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, পুজোর দিন গুলিতে নাইট কার্ফ্যু থাকবে কিনা। এছাড়া ১৫ থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত বিসর্জন চলবে। তবে কার্নিভাল হবে কিনা সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

