ভবানীপুরে শুভেন্দু নয়, সাফ জানালেন দিলীপ

নিউজটাইম ওয়েবডেস্ক : ভবানীপুরে দাঁড়াচ্ছেন না শুভেন্দু অধিকারী, সাফ জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে শুভেন্দু নয়। প্রসঙ্গত, কয়েকদিন আগে, ভবানীপুর নিয়ে মন্তব্য করে জল্পনা উস্কে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দল ‌যদি চায় তবে ভবানীপুরে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে রাজি তিনি। এই মন্তব্যের পরই এই বিষয়ে জল্পনার সৃষ্টি হয়।  

উল্লেখ্য, উপনির্বাচনের দিল ঘোষণা হওয়ার পরই, প্রায় ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূলরে তরফ থেকে তিনটি আসনে প্রর্থী ঘোষণা করা হয়েছে। ভবানীপুরের আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফ থেকে এই আসন গুলিতে কারা প্রার্থী হবেন তা নিয়ে কিচু গুজব শোনা গেলেও দলীয় শীর্ষনেতৃত্বের তরফ থেকে কিছু ঘোষণা হয়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube