শুভেন্দুকে রক্ষা কবচ উচ্চ আদালতের

নিউজটাইম ওয়েবডেস্ক : স্বস্তিতে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কা‌র্যত রক্ষাকবচ দেওয়া হল তাঁকে। সিআইডির শমনে এই মুহুর্তে কোনো কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া ‌যাবেনা, বলল উচ্চ আদালত। আদালতের তরফ থেকে সোমবার মৌখিক ভাবে জানানো হল। এর সাথে তার বিরুদ্ধে চলা ৫ টি মামলার মধ্যে ৩টি থেকে তাকে অব্যাহতি দেওয়া হল। ‌যে দুটি মামলার তদন্ত চলবে, সেই তদন্তের জন্যেও কোনোরকম কড়া পদক্ষেপ নেওয়া ‌যাবেনা।

এই বিষয়ে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীর আইনজীবি। তিনি বলেন ‌যে মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন, সেই মামলায় কিভাবে শুভেন্দুকে তলব করে তদন্তকারী সংস্থা। তমলুক, পাঁশকুড়া ও নন্দীগ্রাম মামলায় স্থগীতাদেশ দেওয়া হলেও চলবে কাঁথি ও মানিকতলা মামলা। এর সাথে আদালতের তরফ থেকে বলা হয়, শুভএন্দু অধিকারী একজন জনপ্রতিনীধি। তাই তদন্তের স্বার্থে জেরা করার জন্যেও তাঁর সময় মতো তাঁকে ডাকা ‌যেতে পারে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube