নিউজটাইম ওয়েবডেস্ক : আবশেষে তালিবান দখলে সমগ্র আফগানিস্তান। এর আগে রাজধানি কাবুল দখলে এসে গেলেও পঞ্জশিরে নর্দ্যান অ্যালায়েন্সের কঠিন প্রতিরোধের সম্মুখিন হয় জঙ্গীগোষ্ঠী। রবিবার মধ্যরাত পর্যন্ত হিন্দুকুশের কোলে থাকা এই এলাকায় কছিন লড়াই চলে দুই পক্ষের মধ্যে। দুই পক্ষেরই ৩০০-র ও বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছে এই সংঘর্ষে। সোমবার তালিবানিরা ঘোষণা করেন দখল হয়েছে পঞ্জশিরও।
এর আগেও বেশ কয়েকবার তালিবানদের তরফ থেকে দাবি করা হয় যে তারা পঞ্জশির দখলে সফল হয়েছে। তবে প্রতিবারই নর্দ্যান অ্যালায়েন্সের তরফ থেকে পাল্টা জানানো হয়, তালিবান মিথ্যা দাবি করছে। তবে, রবিবার রাতে নর্দ্যান অ্যালায়েন্সের মুখপাত্র ফাহিম দাশতির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এরপর খবর এসেছে জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ ঝোর ও চিফ কমান্ডার সালেহ মহম্মদ এরও মৃত্যু হয়েছে তালিবানের সাথে যুদ্ধে। এর আগেই রবিবার রাতে মাসুদের তরফ থেকে শান্তির বার্তা আসে। তনি বলেন, আমরা যুদ্ধের পক্ষে নই, সমঝোতায় রাজি আছি। তবে তালিবানরা পঞ্শির দখল করতে পারবেনা, এখান থেকে পেছোতে হবে তাদের। এই বার্তা সোমবার সকালেই খারিজ করে দেয় কট্টরপন্থী এই দল। এতে আরও স্পষ্ট হয়ে উঠল, তালিবানরা সমগ্র আফগানিস্তানের ওপর দখল পেতে মরিয়া।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

