নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। এরপরেই এর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভএন্দু অধিকারীও। এদিন তিনি বলেন, আজকে প্রমানিত নির্বাচন কমিশন বিজেপি দ্বারা প্রভাবিত নয়। এতদিন ধরে তৃণমূল বলে এসেছে নির্বাচন কমিশনকে পরিচালনা করে বিজেপি। তবে বিজেপির তরফ থেকে কোনোদিন বলা হয়নি, কমিশন তৃণমূল দ্বারা প্রভাবিত। তবে আজকে শুধু ভবানিপুরের উপনির্বাচনের কথাই কেন ঘোষণা হল? এবার এই প্রশ্নও তুলতে হয় তবে।
ভবানিপুর ছাড়াও জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও হবে উপনির্বাচন।এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যে এখনও পর্যন্ত মোট পাঁচটি আসনে উপনির্বাচন বাকি রয়েছে। তবে কেন শুধুমাত্র এই তিনটি আসনেই উপনির্বাচন ঘোষণা হল? কমিশনের সিদ্ধান্ত প্রভাবিত। প্রসঙ্গত, ভবানিপুর আসনে বিজেপির তরফ থেকে প্রার্থী ছিলেন রূদ্রনীল ঘোষ। এই বিষয়ে তিনি বলেন, এই করোনা পরিস্থিতিতে উপ নির্বাচন একেবারেই সমর্থনযোগ্য নয়। আমরা এই কারণে এখন পুর নির্বাচনও চাইছিলাম না।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

