চলবেনা লাউড স্পিকার, হবেনা বিক্ষোভ ৫০ মিটারের মধ্যে, আদালতের রায় বিশ্বভারতী মামলায়

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনোরকম বিক্ষোভ করা‌ যাবে না, রায় কলকাতা হাইকোর্টের। শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মামলায় শুক্রবার রায় দিল আদালত। শুক্রবার বিশ্বভারতীতে তিন ছাত্রকে অনৈতিক ভাবে বহিস্কার করার বিরুদ্ধে ‌যে বিক্ষওভ শুরু হয়, তার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল হয় কলকাতা উচ্চ আদালতে। এই শুনানির পর আদালত রায় দেন, বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনো বিক্ষোভ করা ‌যাবেনা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মীকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া ‌যাবে না।

আগেই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তালা ঝুলিয়েছিলেন, এর সাথে উপাচা‌র্যের বাসভবনেও তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার আদালতের রায়ে বিক্ষোভের চিহ্ন হিসেবে লাগানো সেই সমস্ত তালা ভেঙে ফেলার রায় দেওয়া হয়। উপাচা‌র্যের সুরক্ষার জন্যে দুজন কনস্টেবলকেও নি‌য়োগ করতে বলা হয় উপাচা‌র্যের বাসভবনে। এদিন রায়দানের সময় আদালতের তরফ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কা‌র্যনির্বাহী বিভাগকে সমস্ত দিকে নজর রাখতে হবে, ‌যাতে বিশ্বভারতীর সমস্ত কাজ মশৃন ভাবে চলতে পারে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube