নিউজটাইম ওয়েবডেস্ক : উপনির্বাচন হচ্ছে, তিন কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল কমিশন। ভবানিপুর কেন্দ্রে ৩০শে সেপ্টেম্বর হবে উপ নির্বাচন। ভোট গণনা হবে ৩রা অক্টোবর। এইদিনেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও হবে উপনির্বাচন। ২০২১ সালে ভবানিপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। যিনি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ৫০ হাজারেরও বেশি ভোটে হারান। তবে পরে তিনি পদত্যাগ করেন। এবিষয়ে তিনি বলেন নিজেরি ইচ্ছায় এই সিদ্ধান্ত নেন। জল্পনা রয়েছে এই কেন্দ্রে তৃণমূলের পতাকায় লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

