নিউজটাইম ওয়েবডেস্ক : আফগানিস্তানের উদ্বাস্তুদের জন্যে ৩০ মিলিয়ন পাউন্ড সাহায্যের ঘোষণা করল ব্রিটেন। আফগানিস্তান থেকে চলে আসা মানুষদের পূর্নবাসন যাতে সুষ্ঠ ভাবে হয় তার জন্য আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলিকে দেওয়া হবে এই অর্থ সাহায্য। শুক্রবার ব্রিটিশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয় এই কথা।
ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে শুক্রবার জানানো হয়, যুদ্ধকালীন তৎপরতায় ইউএনএইচসিআরের মত মানবকল্যানমূলক সংস্থাগুলিকে ১০ মিলিয়ন পাউন্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। এই অর্থের সাহায্যে, এই মুহুর্তে উদ্বাস্তুদের আশ্রয় তৈরি করতে হবে আফগানিস্তান সীমান্তের কাছাকাছি। এছাড়া প্রয়োজন সঠিক হাইজিন মেনে আশ্রয়হীন মানুষগুলির জন্যে স্যানিটাইজেশনের ব্যবস্থা। আহার, বস্ত্র, বাসস্থান। এরপর বাকি ২৯ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে সেই সমস্ত দেশগুলিকে যেখানে উল্লেখযোগ্য পরিমান আফগান উদ্বাস্তু সমাগম হবে। সেখানে এই সমস্ত উদ্বাস্তু মানুষের পুর্ণবাসনের ব্যবস্থা ও সমস্ত ব্যক্তির নথিবদ্ধকারণের কাজের সাহায্যের জন্য। এই বিষয়ে ব্রটিশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়, আমাদের কেয়াল রাখতে হবে এই বিপর্যয়ের পরিস্থিতিতে যে সমস্ত মানুষ নিজের দেশ ছেড়ে আসতে বাধ্য হচ্ছেন তাদের জন্য স্থানীয় শান্তি সংহতি যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

