নিউজটাইম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিকরণকে কেন্দ্রে রেখে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, পূর্ব রাশীয়ার সম্পরসারণ ও উন্নতি প্রকল্পে মস্কোর পাশে থাকবে ভারত। ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাশীয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, রাশিয়ার পূর্ব ভাগের সম্প্রসারণ ও উন্নতিপ্রকল্পের কাজে সহযোগী হিসেবে ভারতকে বেছে নেওয়ার জন্য এনেক ধন্যবাদ জানাই, আমরা এই সিদ্ধান্তে আপ্লুত।
২০১৯ সালে রাশীয়া সফরের সময় ভ্লাদিভস্টকের একেবারে পূর্বের বন্দর শহরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, হিন্দি ভা,আয় সঙ্গম শব্দের বিশেষ একটি অর্থ আছে। সঙ্গম অর্থ মিলন, এই মিলন কোনো মানুষ, কোনো নদী, এমনকি কোনো উদ্যোগের মিলনও হতে পারে। আর এই ভ্লাদিভস্টকের শহর আসলেই ইউরোশিয়া ও প্যাসিফিকের মহা মিলন। এখানেই পূর্ব ও পশ্চিম দুই দিকের সভ্যতা সংস্কৃতির সমস্ত উপাদান সমাহারে একযোগ হচ্ছে। এই সফরেই রাশিয়ার পূর্ববাগের উন্নতিকল্পের কাজে পুতিন সরকারকে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। এছাড়া এই সময় একটি মেমোরেন্ডাম হয় ভারত ও রাশিয়ার মধ্যে, যেখানে বলা হয়, চেন্নাই ও ভ্লাডিভস্টকের মধ্যে একটি ডিরেক্ট মেরিটাইম করিডর তারি করা হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

