নিউজটাইম ওয়েবডেস্ক : ইসলাম ধর্মাবলম্বিদের সমর্থনে আওয়াজ তুলবে তালিবান। ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেতে গিয়ে জঙ্গীগোষ্ঠীর কথায় উথ্থিত হয় কাশ্মীর প্রসঙ্গ। এই বিষয়ে তালিবান মুখপাত্র সুহেল শাহিন জানান, আমরা মুসলিম হয়ে মুসলিম সম্প্রদায়ের হয়ে কথা বলব, সোচ্চার হব সেটাই স্বাভাবিক। সমগ্র বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে কোনোরকম অন্যায় হলে তার প্রতিবাদ করবে তালিবান। বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক না কেন তারাও সে দেশেরই নাগরিক এই কথা মাথায় রাখতে হবে দেশগুলিকে। যদিও ১৫ই অগাস্টে আফগানিস্তান দখলের পরেই তালিবানের তরফ থেকে জানানো হয়, কোনো দেশের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে না। তবে এখন তাদের বক্তব্যে বেশ ফারাক দেখা যাচ্ছে।
ইতিমধ্যেই ইমরান খানের এক নেত্রী জানান কাশ্মীর সমস্যায় পাকিস্তানকে সাহায্য করবে বলে জানিয়েছে আফগানিস্তান। এই বিষয়ে নড়ে চড়ে বসেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তবে জানা যাচ্ছে প্রাথমিক স্তরে এই বিষয়ে তালিবানের তরফ থেকে জানানো হয়, এটি দ্বিপাক্ষিক বিষয়। কাশ্মীর ভারত ও পাকিস্তানের আভ্যন্তরীন বিষয়, এতে তালিবানের কিছু করার নেই। এই বিষয় সংশ্লীষ্ট দুই দেশের মধ্যেই মেটানো উচিত। এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আফগানিস্তানের মাটিতে কোনোরকম ভারত বিরোধী কাজ না হয় তা দেখা এখন কেন্দ্রের প্রধান লক্ষ্য। তাঁকে প্রশ্ন করা হয় তলিবান সরকারকে জঙ্গী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হবে কিনা তা নিয়ে কী ভাবছে ভারত সরকার, তার উত্তরে বাগচি বেলন, তালিবানের পরবর্তী পদক্ষেপ না দেখে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

