নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয়বারের তৃণমূল সরকারের মূল লক্ষ্য শিল্প, তা পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার পানাগড়ে পলিফিল্ম কারখানার ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে একাধিক শিল্পের ঘোষণা করলেন তিনি। তৃণমূল সুপ্রিমো জানান, ইতিমধ্যেই দুয়ারে সরকার সহ একাধিক সরকারি প্রকল্প সফল ভাবে কাজ করছে। এবার আমাদের মূল কাজ করার ক্ষেত্র হবে শিল্প। এদিন একাধিক শিল্প প্রকল্পের ঘোষণা করেন মমতা। দেউচাপচামিতে বিদ্যুৎ উৎপাদন, তাজপুর বন্দর, ডানকুনি থেকে রঘুনাথপুর পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডর এর ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই তিনটি শিল্পে লক্ষাধীক মানুষের কর্মসংস্থান হবে।
এদিন এই শিল্পের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এই শিল্পে। দেউচাপচামিতে যে বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে তা গোটা রাজ্যের জন্য যথেষ্ঠ পরিমান বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের জমি সরকারের কাছে আছে বলেই ইঙ্গিত দিয়েছেন মমতা। আগামী ২-৩ বছরেই রাজ্যে বিদ্যুতের দাম কমবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

