নিউজটাইম ওয়েবডেস্ক : নির্দিষ্ট দিনের একদিন আগেই বাড়ি ফিরলেন নুসরত। কথা ছিল মঙ্গলবার ফেরার কথা থাকলেও, সোমবারই হাসপাতাল থেকে ফিরে এলেন টলি তারকা। তাঁর সদ্যজাতকে কোলে নিয়ে তার পাশে দেখা গেল বন্ধু যশকেও। শনিবারই সন্তান প্রসব করেন অভিনেত্রী নুসরত। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানান যশ। এদিন বালিগঞ্জের বাড়িতেই ফিরলেন অভিনেত্রী সাংসদ নুসরত।
প্রথম থেকেই পাশে ছিলেন অভিনেতা যশ দাসগুপ্ত। এমনকি সোমবার যশের কোলেই গাড়িতে উঠলেন সদ্যজাত ঈশান। সন্তানের কথা প্রকাশ্যে আসতেই ছায়াসঙ্গীর মত নুসরতের পাশে ছিলেন যশ। ছোট্ট প্রাণ জন্মানোর পর থেকেই কাছছাড়া হননি যশ। ঘনিষ্ঠ মহলে খবর নতুন মা ও সন্তানকে স্বাগত জানাতে বিশেষ পরকল্পনা আছে যশের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

