নিউজটাইম ওয়েবডেস্ক : কদিন আগেই কয়লা কান্ডে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করে ইডি। বুধবারই রুজিরাকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে বুধবার সকালেই জানা যায়, দিল্লি যাচ্ছেন না অভিষেক পত্নী। এদিন সকালেই ইডিকে মেইল মারফত রুজিরার তরফ থেকে জানানো হয়, এই অতিমারীর পরিস্থিতিতে তাঁর দুই সন্তানকে সঙ্গে নিয়ে দিল্লি যাওয়া নিরাপদ নয়। তদন্তকারীরা যদি চান কলকাতায় তাঁর বাড়িতে এসে জেরা করতে পারেন। এরপর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৩ তারিখ যাবেন কিনা সে নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
প্রসঙ্গত, যুব তৃণমূল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ইডি-সিবিআই দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবেনা। আমরা কাউকে ভয় পাইনা। আগামীর লড়াই আরও বড়। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করছে মমতা সরকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

