ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী গল্ফ ক্লাব কিনলেন মুকেশ আম্বানি, মূল্য ৬০০ কোটি

নিউজটাইম ওয়েবডেস্ক : ৩০০ একরের গল্ফ কোর্স, ৪৯টি সুইট, ২৭টি গল্ফ কোর্স, ১৩ টি টেনিস কোর্ট,  ১৪ একর প্রাইভেট গ্রাউন্ড। সমস্তটাই এক ভারতীয়ের। তাক লেগে ‌যাওয়ার মতই! সমস্তটাই মুকেশ আম্বানির। আম্বানির চোখ ধাঁধানো সম্পত্তির তালিকায় নতুন সং‌যোজন একটি আস্ত রয়্যাল গল্ফ ক্লাব। স্টোর্ক পার্ক নামের এই ঐতিহ্যশালী গল্ফ ক্লাব আসলে ব্রিটিশ রাজ পরিবারের সম্পত্তি ছিল, ‌যা বেশ কিছু সময় ধরে বিক্রি করার চেষ্টা চলছিল। তা সম্পন্ন হল এই ভারতীয় উদ্যোগপতীর হাত ধরে।

এর আগেও মুকেশ আম্বানির বিলাসবহুল জীবনের উদাহরণ আমরা সকলেই দেখেছি। মুম্বাইয়ে তাঁর এক বিলিয়ন মূল্যের বাড়ি অ্যান্টিলা, আরও নানান সম্পত্তির নমুনা সকলেই জানে। বিশ্বের অন্যতম সেরা এই উদ্যো গপতির নতুন সংযোজিত সম্পত্তির মূল্য প্রায় ৬০০ কোটি টাকা।প্রায় ২০০ বছরের পুরোনো এই গল্ কোর্সের ডিজাইন করেন বিশেষ আর্কিটেক্ট জেমস ওয়াট। কোর্সটি তৈরি হয় ১৭৯০ থেকে ১৮১৩ এর মধ্যে। এই ঐতিহ্যবাহী ক্লাবে শ্যুটিং হয় জেমস বন্ডের গোল্ডফিংগার সিনেমার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube