নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ভাঙন গেরুয়া শিবিরে। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার সকালে তৃণমূল ভবনে ব্রাত্য বসু তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এদিন এই বৈঠকে প্রাক্তন বিজেপি নেতা বলেন, রাজ্যে প্রতিহিংসা মূলক রাজনীতি চালাচ্ছে বিজেপি। সর্বত্র বিরোধীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। বাংলার ঐতিহ্যও নষ্ট করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে।
তিনি আরও বলেন, সমস্ত দেশজুড়ে মানুষ দেখছে কিভাবে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াকু মুখ হিসেবে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু কথায় না, কাজেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার সাথে আছেন সেনাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প শুরু করেছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা ইত্যাদি কাজ গুলি জোর কদমে এগোচ্ছে। নেত্রীর সাথে একসাথে এই সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজক রব বলে এই সিদ্ধান্ত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

