‌যুব তৃণমূলের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : “দিল্লি ‌যখন রাজনীতিতে পারেনা, তখন এজেন্সি লেলিয়ে দেয়।“ ‌যুব তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তোপ দাগলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই বিষয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

‌যুব তৃণমূলের মঞ্চে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, আমাকে ইডি দেখাতে এলে আমিও সমস্ত তথ্য দেব। রাজনীতিতে সৌজন্য বজায় রাখা জরুরী। অভিষেকের সঙ্গে মোকাবিলা করতে হলে, তাও রাজনৈতিক ভাবে করা উচিত। তৃণমূলের সমস্ত নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ‌যেতে হলে তা করুন রাজনৈতিক ভাবে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, এত প্রতিহিংসাপরায়ণ রাজনীতি ভারতের ইতিহাসে আগে হয়নি। এটা মনে রাখবে বাংলা।

এইদিন কয়লা প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, কয়লা রাজ্যের দপ্তর নয়, কেন্দ্রের। তবে রাজ্যকে টার্গেট করা হচ্ছে কেন। সিবিআই বিজেপি নেতাদের নিয়ে তদন্তে ‌যাচ্ছে। কেন্দ্রের নেতা মন্ত্রীরা রাজ্যে এলে আসানসোলে কয়লা মাফিয়াদের হোটেলে ওঠেন।

‌যুব তৃণমূলের সভামঞ্চ থেকে, তিনি তৃণমূল সরকারের কাজের খতিয়ান দেন। বলেন, ক্ষমতায় এসে আমরা ভোগের রাস্তা নিতে পারতাম, কিন্তু তা করিনি। ভোটের আগে ‌যা ‌যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব ধিরে ধিরে পূরণ করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ১০ গুণ। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা প‌র্যন্ত ঋণের সু‌যোগ। শোধ করার সময়সীমা দীর্ঘ। ক্ষমতায় এসে দায়িত্ব বেড়ে গেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube