নিউজটাইম ওয়েবডেস্ক : ফের কয়লা কান্ডে ইডির তলব সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে। আগামী ১লা সেপ্টেম্বর রুজিরা ও ৩রা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে দিল্লিতে।
এই খবর প্রকাশ্যে আসার পরেই ক্ষোব প্রকাশ করেন তৃণমূল মুকপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন বিজেপি প্রতিশোধ পরায়ণ হয়ে বারবার অভিষেককে টার্গেক করছে। এদিন যুব তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে খুব তাৎপর্যপূর্ণ ভাবে অভিষেক বলেন, কোনো ইডি, সিবিআইকে দিয়ে ভয় পাওয়ানো যবে না তৃণমূলকে। এই বিষয়ে তৃণমূল মহাসচিব পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। বারবার বিভিন্ন এজেন্সির মাধ্যমে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে মা মাটির সরকারকে। বাংলার মানুষ এটা মেনে নেবেনা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

